June 13, 2021 at 11:00 PM
দীপক চট্টোপাধ্যায়ের পোস্টের প্রভাবে নাপিত সমাজের পাশে চাঁচল ডেভেলপমেন্ট সোসাইটি
লকডাউনে নরসুন্দর সমাজের চরম দুর্দশা ও সরকারি সাহায্যহীনতার কথা জানিয়ে দীপক চট্টোপাধ্যায় পূর্বে একটি ফেসবুক পোস্ট করেছিলেন। সেই পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে চাঁচল ডেভেলপমেন্ট সোসাইটির মহানুভব সদস্যরা দুর্দশাগ্রস্ত নাপিত পরিবারের পাশে দাঁড়িয়ে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সয়াবিন ও স্যানিটাইজারের মতো সাতদিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। সমাজের এই সেবামূলক কাজের সুযোগ করে দেওয়ায় এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে তিনি কুর্নিশ জানান।