Skip to content
Back to Home

January 8, 2026 at 11:18 PM

চাঁচল নগরের রায়পাড়া শিব মন্দির প্রাঙ্গণে বিবেকানন্দ ও শিবাজী বসতির হিন্দু সম্মেলন, কলসযাত্রা ও মহাযজ্ঞের আয়োজন।

উত্তর মালদার চাঁচল নগরের রায়পাড়া শিব মন্দির প্রাঙ্গণে বিবেকানন্দ ও শিবাজী বসতির হিন্দু সম্মেলন দুপুর বারোটা নাগাদ শুরু হয় বলে দীপক চট্টোপাধ্যায় উল্লেখ করেন। মায়েদের কলসযাত্রা দিয়ে আজকের কার্যক্রমের শুভ সূচনা হওয়ার পর যজ্ঞবেদী পরিক্রমা করে উপস্থিত সকলে ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। শ্রীরাম স্তুতি ও হনুমান চালিশা পাঠ শেষে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ংসেবকের প্রবীণ প্রচারক শ্রী মটুকেশ্বর পাল এবং এরপর মহাযজ্ঞের মাধ্যমে সকলে যজ্ঞে আহুতি দেওয়ার পর খিচুড়ি প্রসাদ সহভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে