Skip to content
Back to Home

June 20, 2021 at 2:30 PM

চাঁচল বাজারে পরিকল্পনা বিহীন ফুটপাত নির্মাণ ও জলমগ্নতার বিরুদ্ধে প্রতিবাদ

চাঁচল বাজারে অপরিকল্পিতভাবে ফুটপাত তৈরির ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়া এবং সাধারণ মানুষ, রিকশা ও টোটো চালকদের নিত্যদিনের ভোগান্তির তীব্র প্রতিবাদ জানান দীপক চট্টোপাধ্যায়। রাস্তার বেহাল দশার পাশাপাশি সামান্য বৃষ্টিতেই বাজারে জল জমে যাওয়ার সমস্যার কথা তুলে ধরে, সাধারণ মানুষ ও চালকদের কথা ভেবে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জোরালো দাবি জানান।