Skip to content
Back to Home

January 13, 2021 at 5:06 AM

হরিজন পাড়ায় স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী উদযাপন

মালদা জেলার চাঁচল শহরের হরিজন পাড়ায় শ্রদ্ধার সাথে পালিত হয় স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তী. এখানকার প্রবীণ বাসিন্দা মাননীয়া চাঁদমনি হরিজন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিবেকানন্দের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন. উপস্থিত প্রত্যেকেই স্বামিজীর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করার পাশাপাশি বিবেকানন্দের উপরে একটি সমবেত গীত গান এবং তাঁর বাণী পাঠ ও প্রশ্নোত্তরের কার্যক্রমে অংশ নেন. পরিশেষে বিবেকানন্দের মহা জীবন নিয়ে কিছু বক্তব্য এবং সহভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

Media attachment