Skip to content
Back to Home

November 11, 2020 at 11:00 PM

চাঁচল পোস্ট অফিস সংলগ্ন প্রবেশপথের বেহাল রাস্তা ও দুর্ঘটনার আশঙ্কা

মালদা জেলার চাঁচল শহরের প্রবেশপথে (পোস্ট অফিস সংলগ্ন) রাস্তার বেহাল দশা এবং বড় বড় গর্ত সৃষ্টির ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তির চিত্র তুলে ধরে প্রশাসনকে সতর্ক করেন দীপক চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ থাকার কারণে ইতিমধ‍্যেই বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারী যানবাহন ও নিত্যযাত্রীদের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য তিনি প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।

Media attachment